ProstutiLab

অ্যাকাউন্ট মুছে ফেলুন

ProstutiLab (শাকভারোর একটি পণ্য) অ্যাপ ও ওয়েবসাইটের একটিই অ্যাকাউন্ট। যেকোনো জায়গা থেকে মুছলে দুই জায়গাতেই মুছে যায়, সাথে সাথে।

সর্বশেষ হালনাগাদ: ১৪ অক্টোবর ২০২৬

অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে

  1. 1ProstutiLab অ্যাপ খুলে নিচের "অ্যাকাউন্ট" ট্যাবে যান।
  2. 2একদম নিচে "অ্যাকাউন্ট মুছুন" চাপুন।
  3. 3কী মুছবে দেখে নিয়ে মোবাইল নম্বরের শেষ ৪টি সংখ্যা লিখে নিশ্চিত করুন।

ওয়েবসাইট থেকে

  1. 1নিচের বাটনে চেপে যে মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুলেছিলেন সেটি দিয়ে লগইন করুন।
  2. 2"আমার তথ্য" অংশে যান।
  3. 3বক্সে DELETE লিখে "অ্যাকাউন্ট মুছে ফেলুন" চাপুন।
লগইন করে মুছুন

যা মুছে যাবে

  • নাম, মোবাইল নম্বর, জন্মতারিখ, প্রোফাইল ছবি ও প্রোফাইল
  • সব প্র্যাকটিসের উত্তর, টেস্ট, স্কোর ও অগ্রগতি
  • বুকমার্ক, ভুলের তালিকা, নোটিফিকেশন ও লগইন করা ডিভাইস
  • অভিভাবকের সম্মতির রেকর্ড

যা থাকবে

  • পেমেন্টের রেকর্ড (পরিমাণ, তারিখ, লেনদেন নম্বর) হিসাব ও কর আইনের প্রয়োজনে রাখা হয়, কিন্তু আপনার নাম ও নম্বর সরিয়ে দেওয়া হয়।
  • আপনার পাঠানো প্রশ্ন-রিপোর্ট প্রশ্ন সংশোধনের রেকর্ড হিসেবে থাকে, আপনার পরিচয় ছাড়া।

মোছার আগে অ্যাকাউন্ট পাতা থেকে নিজের সব তথ্য ডাউনলোড করে রাখতে পারেন।

লগইন করতে পারছেন না?

পুরোনো নম্বরটি আর না থাকলে privacy@prostutilab.com এ অ্যাকাউন্টের নাম ও নম্বর লিখে ইমেইল করুন। পরিচয় যাচাই করে ৭ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে জানিয়ে দেব।