ProstutiLab

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ১৪ অক্টোবর ২০২৬

ProstutiLab (শাকভারোর একটি পণ্য) আপনার ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী সংগ্রহ ও ব্যবহার করে। এই পাতায় সহজ ভাষায় বলা হলো আমরা কী তথ্য নিই, কেন নিই এবং আপনার অধিকার কী।

আমরা কী তথ্য নিই

  • মোবাইল নম্বর (লগইনের জন্য) এবং ঐচ্ছিকভাবে Google অ্যাকাউন্টের নাম ও ইমেইল।
  • নাম, জন্মতারিখ, এইচএসসি সাল, বিভাগ ও লক্ষ্য ইউনিট।
  • প্রোফাইল ছবি, যদি আপনি নিজে আপলোড করেন।
  • আপনার প্র্যাকটিস ও টেস্টের উত্তর, স্কোর ও রিপোর্ট।
  • পেমেন্টের রেকর্ড (কার্ড বা ওয়ালেটের তথ্য আমরা রাখি না; তা পেমেন্ট গেটওয়ে প্রক্রিয়া করে)।

১৮ বছরের কম বয়সী ব্যবহারকারী

১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে আইন অনুযায়ী অভিভাবকের সম্মতি লাগে। অভিভাবকের মোবাইলে পাঠানো কোড দিয়ে সম্মতি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ব্যক্তিগত বিশ্লেষণ (দুর্বল টপিক ইত্যাদি) চালু করি না এবং কোনো বিপণন বার্তা পাঠাই না। শিশুদের লক্ষ্য করে কোনো বিজ্ঞাপন বা প্রোফাইলিং করা হয় না।

তথ্য কেন ব্যবহার করি

  • অ্যাকাউন্ট চালানো, টেস্টের ফল ও র‍্যাংক দেখানো।
  • আপনার সম্মতি থাকলে দুর্বল টপিক চিহ্নিত করা।
  • পেমেন্ট যাচাই ও রসিদ দেওয়া।
  • ভুল প্রশ্ন সংশোধন ও সেবার মান উন্নয়ন।

আমরা আপনার তথ্য বিক্রি করি না। শুধু সেবা চালাতে প্রয়োজনীয় প্রতিষ্ঠানের (এসএমএস, পেমেন্ট গেটওয়ে, হোস্টিং) সাথে প্রয়োজন অনুযায়ী শেয়ার হয়।

আপনার অধিকার

  • অ্যাকাউন্ট পেজ থেকে নিজের সব তথ্য ডাউনলোড করতে পারেন।
  • অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। আইনগত কারণে পেমেন্টের রেকর্ড পরিচয় সরিয়ে সংরক্ষণ করা হয়।
  • অভিভাবক যেকোনো সময় সম্মতি প্রত্যাহার করতে পারেন।

অ্যাপ বা ওয়েবসাইট থেকে কীভাবে মুছবেন এবং কী মুছে যায়: অ্যাকাউন্ট মুছে ফেলার নিয়ম।

নিরাপত্তা

তথ্য এনক্রিপ্টেড সংযোগে আদান-প্রদান হয়। স্টাফ অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর লগইন বাধ্যতামূলক এবং প্রতিটি স্টাফ কার্যক্রম লগ করা হয়। কোনো তথ্য ফাঁস ঘটলে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারী ও কর্তৃপক্ষকে জানানোর প্রক্রিয়া আছে।

যোগাযোগ

গোপনীয়তা বিষয়ে প্রশ্ন: privacy@prostutilab.com